ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

শনিবার ভিটামিন ‘এ’ খাবে সোয়া দুই কোটি শিশু

বাঙালী কণ্ঠ নিউজঃ  শনিবার সারাদেশে প্রায় ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে একটি করে লাল রঙয়ের ক্যাপসুল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই ‘ক্যাম্পেইন’ পালন করবে।

অন্ধত্ব ও রাতকানা রোগ নির্মূলের চেষ্টার অংশ হিসেবে প্রতি বছর সরকার ঘটা করে এই কর্মসূচি পালন করে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেওয়া হবে দেশের এক লাখ ৪০ হাজারেরও বেশি সেবাদান কেন্দ্রে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টিবার্তা প্রচার করা হবে।

জাহিদ মালেক বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশুরা রাতকানা রোগ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি আরও অনেক উপকার হয়। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দৃষ্টি শক্তি ভাল থাকে। এ ছাড়া এই ক্যাপসুল শিশুর মৃত্যুর হার কমায়, শিশুর স্বাভাবিকভাবে বেড়ে উঠা নিশ্চিত করে, ডায়রিয়ায় ব্যাপ্তিকাল এবং হামের জটিলতা কমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

শনিবার ভিটামিন ‘এ’ খাবে সোয়া দুই কোটি শিশু

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭