ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আমাকে কালো জাদু করা হয়েছিল, ২২ দিন আইসিউতে ছিলাম

ঢাকাই সিনেমার নায়িকা তানিন সুবাহর মৃত্যুর পর নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অল্প বয়সে এই অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্ত-সহশিল্পীরা। এর মধ্যেই তার অসুস্থতার প্রসঙ্গ এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত। যেখানে তিনি ‘কালো জাদু’র মাধ্যমে বিশেষরকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেন।

মৃত্যুর আগে করা তানিন সুবহার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ১৯ মে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, কিছু কারণে তিনি বর্তমানে তাবিজ-কুফরিতে বিশ্বাস করেন।

তিনি লেখেন, ‘সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।’

মৃত্যুর আগে ফেসবুক পোস্টে রহস্যের ইঙ্গিত দিয়েছিলেন তানিন সুবহা » Rangpur  News

এই ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেত্রী। এরপর ‘কালো জাদু’ নিয়ে নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

এবার সেই আলোচনায় যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানালেন ২০১৭ সালে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি। এমনকি ২২ দিন আইসিইউতেও ছিলেন।

বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমাকে ২০১৭ সালে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিলো। একের পর এক সিনেমা ছিলো। তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি।

আমাকে কালো জাদু করা হয়েছিল'

অভিনেত্রী আরও উল্লেখ করেন, আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বারবার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা।

যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, নামগুলো আমার ডায়রিতে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আমাকে কালো জাদু করা হয়েছিল, ২২ দিন আইসিউতে ছিলাম

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫