ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারের আলোচিত সাবেক এমপি জাফর আলমকে সাত মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শ্যোন অ্যারেস্ট দেখাতে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হয় জাফর আলমকে।এদিন সকাল ১০টার পর জেলা পুলিশের একটি প্রিজন ভ্যানে করে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়।

জাফর আলম কক্সবাজার-১ আসনের সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আদালত সূত্র জানায়, বিগত ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যােন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। সেসব মামলার শুনানি করা হয় আজ। এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে সাত মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চার দিন ও সর্বনিম্ন দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার পাঁচটি এবং পেকুয়া থানার দুটি মামলা রয়েছে।

আদালতে জাফর আলমের পক্ষে শুনানি করেন বেশ কয়েকজন আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।

এদিকে শুনানি শেষে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীরা জাফর আলমের মুক্তির দাবিতে সাড়ে ১০টার দিকে একটি ঝটিকা মিছিল বের করেন।

অপরদিকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা জাফর আলমের উপযুক্ত শাস্তির দাবিতে পাল্টা মিছিল করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত চত্বরে গিয়ে শেষ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫