ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বিনা মূল্যের পাঠ্যবই: নিম্নমানের ১৫ লাখ বইয়ে চলছে পড়া

চলতি শিক্ষাবর্ষে দরপত্রের শর্ত পূরণ না করে ১৫ লাখের বেশি নিম্নমানের পাঠ্যবই ছাপানো হয়েছে। বিনা মূল্যের এসব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণও হয়েছে। নিম্নমানের এসব বই ছাপানোর সঙ্গে জড়িত ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান।

বিনা মূল্যের ছাপানো পাঠ্যবইয়ের মান যাচাইয়ের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হাই-টেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস বিডির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। সারা দেশের মাঠপর্যায় থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের পর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি ১৮ জুন বিনা মূল্যের পাঠ্যবই ছাপানো ও বিতরণকারী সংস্থা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৫ লাখ বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করা হয়েছে। কাগজের পুরুত্ব, আকার ও মুদ্রণের মানও ঠিক নেই; যা দরপত্রের শর্তের লঙ্ঘন। দরপত্রের শর্তে ৮০ জিএসএমের কাগজে বই ছাপাতে বলা থাকলেও এসব বই ছাপানো হয়েছে ৫৬ থেকে ৭৫ জিএসএমের কাগজে। বেশ কিছু বইয়ে মুদ্রণ, বাঁধাই, কাটিংও নিম্নমানের।

তবে অভিযোগ ওঠা মুদ্রণকারী কয়েকটি প্রতিষ্ঠান এবং এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, যাচাইয়ে প্রকৃত চিত্র উঠে আসেনি। এনসিটিবি বলছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে দরপত্রের শর্ত অনুযায়ী বই ছাপিয়ে বিতরণের জন্য চিঠি দেওয়া হয়েছে। না হলে তাদের জামানতের ২০ শতাংশ অর্থ কেটে রাখা হবে।

চলতি শিক্ষাবর্ষে সারা দেশের চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে ৩৯ কোটির বেশি বিনা মূল্যের পাঠ্যবই ছাপানো ও বিতরণ করা হয়। এর মধ্যে মাধ্যমিকে (মাদ্রাসার ইবতেদায়িসহ) মোট বইয়ের সংখ্যা ৩০ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৯২টি। প্রাথমিক স্তরের পাঠ্যবই ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজারের মতো। দরপত্রের মাধ্যমে এসব বইয়ের কাজ পায় ১১৬টি মুদ্রণকারী প্রতিষ্ঠান। পাঠ্যবই ছাপানো ও বিতরণে ব্যয় হয় ১ হাজার ৭৫০ কোটি টাকা।

পাঠ্যবইয়ের মান নিয়ে হাই-টেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান বলেন, চলতি শিক্ষাবর্ষে নিম্নমানের বই ছাপানোর কারণে ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে ইন্সপেকশন প্রতিষ্ঠান। এখন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য মান যাচাইকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁরাও বলছেন, যাচাইয়ে প্রকৃত চিত্র উঠে আসেনি। কারণ, যেসব প্রতিষ্ঠান বেশি পরিমাণ বই ছাপানোর কাজ পেয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের কারও নাম এই তালিকায় নেই।

প্রতিবেদনের তথ্য বলছে, ২৯টি মুদ্রণকারী প্রতিষ্ঠান চলতি শিক্ষাবর্ষে মোট ১৫ লাখ ৬ হাজার ৯৪টি নিম্নমানের বই ছেপেছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিম্নমানের পাঠ্যবই ছেপেছে অ্যারিস্ট্রোক্রেট সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এই প্রতিষ্ঠান ২ লাখ ৪০ হাজার ৬৪২টি বই নিম্নমানের কাগজে ছেপেছে। পাঞ্জেরি প্রিন্টার্স ১ লাখ ৯৯ হাজার ৮৫১টি, লেটার অ্যান্ড কালার ১ লাখ ১৭ হাজার ৯৩৪টি, মাস্টার সিমেক্স পেপার লি. ৯৫ হাজার ১৬৯টি এবং নাহার প্রিন্টার্স ৮৯ হাজার ৪০০টি বই নিম্নমানের কাগজে ছেপেছে। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাজন প্রেস ৭১ হাজার বই, টাঙ্গাইল অফসেট প্রেস ৫৭ হাজার ৮২৭টি, বর্ণমালা প্রেস ৪৪ হাজার ১৫০টি, দিগন্ত অফসেট প্রিন্টার্স ৪৪ হাজার ৬২৩টি, রেদওয়ানিয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন ৪৫ হাজার ৪২১টি, দ্য গুডলাক প্রিন্টার্স ৩০ হাজার ৬৭৬টি, মিলন প্রিন্টিং প্রেস ৩১ হাজার ৬৬৯টি, সুবর্ণা প্রিন্টার্স ২৯ হাজার ৭৫৫টি, নাইমা আর্ট প্রিন্টার্স ৩৫ হাজার পাঠ্যবই নিম্নমানের কাগজে ছেপেছে।

প্রতিবেদন অনুযায়ী, অন্য প্রতিষ্ঠানগুলো ৩০০ থেকে ২০ হাজারটি করে নিম্নমানের বই ছেপেছে। সেগুলো হলো আনন্দ প্রিন্টার্স লি., অক্সফোর্ড প্রেস অ্যান্ড পাবলিকেশন, শাফিন প্রেস অ্যান্ড পাবলিকেশন, আমিন আর্ট প্রেস, সরকার প্রেস, অনুপম প্রিন্টার্স লি., মেসার্স ন্যাশনাল প্রিন্টিং প্রেস, দোয়েল প্রিন্টার্স, পিবিএস প্রিন্টার্স, সরকার অফসেট প্রেস, ন্যাশনাল প্রিন্টার্স, ঢাকা প্রিন্টার্স, ভাই ভাই প্রেস অ্যান্ড পাবলিকেশন, জিতু অফসেট প্রেস ও মহানগর অফসেট প্রিন্টিং প্রেস।

নিম্নমানের পাঠ্যবই ছাপানোর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অ্যারিস্ট্রোক্রেট সিকিউরিটি প্রিন্টিং প্রেস, পাঞ্জেরি প্রিন্টার্স, লেটার অ্যান্ড কালারসহ কয়েকটি মুদ্রণকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হয়নি। তাদের ভাষ্য, এ বিষয়ে তারা এনসিটিবির চিঠি পায়নি। চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাদের অভিযোগ, ওই প্রতিবেদনে মাঠপর্যায়ের সঠিক চিত্র আসেনি। এর বিরুদ্ধে তারা আপিল করবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, যারা নিম্নমানের কাগজে পাঠ্যবই সরবরাহ করেছে, তাদের ভালো কাগজে নতুন করে ছাপিয়ে বই রিপ্লেস করে দিতে চিঠি দেওয়া হয়েছে। যদি তারা তা না করে, তাহলে তাদের জমা রাখা অর্থ থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

বিনা মূল্যের পাঠ্যবই: নিম্নমানের ১৫ লাখ বইয়ে চলছে পড়া

আপডেট টাইম : ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫