ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

নাবিলার ইচ্ছে পূরণ

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পর রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমেও নাবিলা বেশ সরব রয়েছেন। বর্তমানে তিনি অবকাশ যাপনে রয়েছেন যুক্তরাজ্যে। ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ছবি। তারই একটি ছবিতে দেখা যায়, লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে চোখে রোদ চশমা দিয়ে ফটোশুট করেছেন। নাবিলা জানান, ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল লন্ডনের টাওয়ার ব্রিজের ওখানে যাবেন। এবার সেই ইচ্ছে পূরণ হলো। নাবিলা লিখেছেন, ‘আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে যেতে চেয়েছিলাম। বহুবার চেষ্টাও করেছি, কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবারই কিছু একটা এসে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে হয়, প্রতিটি জিনিসেরই নিজস্ব সময় আর গন্তব্য থাকে।’ একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’তে অভিনয়ের মাধ্যমে তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

নাবিলার ইচ্ছে পূরণ

আপডেট টাইম : ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫