ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এই মাসেই কোনো গান প্রকাশ হবে না : ইমরান মাহমুদুল

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। এই শোকের রেশ এখন তারকাদের মাঝেও ছুঁয়ে গেছে। এই শোকেই গানে সাময়িক বিরতি ঘোষণা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

এই দুর্ঘটনার পর থেকেই নিস্তব্ধতা ছিল সামাজিক মাধ্যমজুড়েও। এমন সময়ে নেটিজেনদের নজরে আসে ইমরান মাহমুদুলের একটি পোস্ট। বুধবার বিকেলে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’

তবে সেখানেই এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, ‘ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’

তিনি  লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’

এর আগে গত মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’

তবে শুধু ইমরান নন, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও যে যার অবস্থান থেকে শোক প্রকাশ করে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এই মাসেই কোনো গান প্রকাশ হবে না : ইমরান মাহমুদুল

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫