ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে মোহময়ী দিঘী

ঢাকাই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। বড় পর্দায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দিঘী এখন নিজেকে গড়েছেন একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তার অভিজ্ঞতা ও সিনেমার সংখ্যা। গেল রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

তবে নতুন কোনো সিনেমা নিয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা আলোচনায় না থাকলেও দিঘী রয়েছেন পুরোপুরি লাইমলাইটে। সোশ্যাল মিডিয়াতে তার অনুসারীর সংখ্যা প্রচুর। নিয়মিতই বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।

বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দিঘী। সেখান থেকে তিনি দেখা করেছেন বাংলাদেশের নানা তারকার সঙ্গেও। যার মধ্যে রয়েছেন সংগীতশিল্পী জেমস। এছাড়াও সেখানে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন দিঘী।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দিঘী। ছবিতে তাকে দেখা গেছে এক আধুনিক, দৃষ্টিনন্দন স্থাপত্যের ছায়ায় হেঁটে বেড়াতে।

এদিন লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেসে তার উপস্থিতি ছিল নজরকাড়া। কখনও একহাতে সানগ্লাস সামলে হাসছেন, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন নানা ভঙ্গিতে; যা দিঘীকে মোহময়ী করে তুলেছে।

দিঘীর এই ছবিগুলো ঘিরে তার পোস্টে বেশ প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অধিকাংশই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের রাস্তায় লাল ফ্রকে মোহময়ী দিঘী

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫