ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

ইরানিদের হজ করতে না দিয়ে ইসলাইলি স্বার্থ রক্ষা করেছে সৌদি : রুহানি

ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানিদের হজ পালনে বাধা দিয়ে চলতি বছর সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের নানা স্বার্থ রক্ষা করল।

তিনি বলেছেন, পবিত্র হজ, মক্কা ও মদিনা কারো একার নয়, বরং সব মুসলমানের এবং এগুলো হচ্ছে মুসলিম বিশ্বের নানা স্বার্থ হাসিলের প্ল্যাটফর্ম।

‘দুই পবিত্র মসজিদের অভিভাবক হওয়ার দাবি করা এবং হজ ও আল্লাহর পথে বাধা দেয়ার পাশাপাশি নানা অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়া-এসবই

শিশুসুলভ আচরণ।’ আর এইসব তৎপরতা ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার শামিল বলে ইরানের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন।

ইরান তার হজযাত্রীদের নিরাপত্তা দিতে সৌদি সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু সৌদি সরকার এ ব্যাপারে সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে বলে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন। আর এরই প্রেক্ষাপটে চলতি বছরের হজ কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছে ইরান।

বিগত হজের সময় মিনায় সৌদি অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে শত শত ইরানি হজযাত্রীসহ কয়েক হাজার হাজি প্রাণ হারায়। এ ছাড়াও সৌদি আরবে একজন প্রখ্যাত শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে রিয়াদ-তেহরান সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তেহরানে সৌদি দূতাবাসে একদল বিক্ষুব্ধ ইরানির হামলার ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে সৌদি সরকার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরান এই পদক্ষেপেরও কঠোর নিন্দা জানিয়েছে।-প্যারিস টুডে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

ইরানিদের হজ করতে না দিয়ে ইসলাইলি স্বার্থ রক্ষা করেছে সৌদি : রুহানি

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০১৬