ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জানেন কি মেহজাবীনের আসল নাম

ছোট–বড় দুই পর্দাতেই বহুল চর্চিত নাম মেহজাবীন চৌধুরী। টানা এক দশকেরও বেশি সময় ধরে শোবিজে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী। তবে জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম আদতে ‘মেহজাবীন’ নয়! এমনকি পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে ডাকা হয় না!

এবার এক বিশেষ সাক্ষাৎকারে মেহজাবীন জানালেন সেই রহস্য। যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।

মেহজাবীন বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’

এছাড়াও অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন। মেহজাবীন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জানেন কি মেহজাবীনের আসল নাম

আপডেট টাইম : ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫