ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রেকর্ড ভাঙছে ভারতের এই অ্যানিমেটেড সিনেমা

একের পর এক রেকর্ড ভেঙে বক্সঅফিসে ঝড় তুলেছে নতুন ভারতীয় অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’। ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ খরচের চেয়েও বহুগুণ আয় করেছে বলে খবর পাওয়া গেছে। ২০০৫ সালের ‘হনুমান’ ছিলো তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যানিমেটেড সিনেমা; কিন্তু সেই রেকর্ডকে এখন বিদায় জানিয়ে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘মহাবতার নরসিংহ’।

ভারতীয় গণমাধ্যমের খবর, সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটি ‘মহাবতার নরসিংহ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হোম্বেল ফিল্মসের ‘মহাবতার ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রথম সপ্তাহেই ৪৪.৭৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে এর আয় বেড়ে ৭৩.৪ কোটি রুপি ছুঁয়েছে। ১৫তম দিনে ৭.৫ কোটি এবং ১৬তম দিনের সকাল পর্যন্ত ১৯.৫০ কোটি আয়ের ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.১৫ কোটি রুপিতে।

এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘মুফাসা দ্য লায়ন কিং’ ভারতে ১৩৭.৮৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছিল। আর ‘মহাবতার নরসিংহ’ মাত্র ১৬ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই সিনেমার সামনে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য লায়ন কিং’, যা ভারতে ১৫৮.৪০ কোটি রুপি আয় করেছিল। ‘মহাবতার নরসিংহ’ যদি এটি পার করতে পারে, তাহলে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে।

জানা গেছে, এই সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপিতে তৈরি হয়েছে, যেখানে বিশ্বব্যাপী ১৫ দিনে আয় করেছে ১৫৬ কোটি রুপি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রেকর্ড ভাঙছে ভারতের এই অ্যানিমেটেড সিনেমা

আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫