ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাম্মেল বাবুকে

বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দিয়েছেন।

আজ সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বনানী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

‎চাঁদাবাজির অভিযোগে গত ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায়এ মামলা করেন বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মো. হুমায়ুন কবির।

‎মামলায় ২০০৭ সালে বৈশাখী টিভি কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়।

‎উল্লেখ্য, ময়মনসিংহ থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে মোজাম্মেল বাবু কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাম্মেল বাবুকে

আপডেট টাইম : ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫