ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শাকিব-শেহজাদের খুনসুটি, আবেগী বার্তা বুবলীর

ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে খুনসুটিতে মেতেছেন ঢালিউড সুপারস্টার শাকির খান। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাকিবের সাবেক স্ত্রী ও বীরের মা চিত্রনায়িকা বুবলী।

ছবিতে দেখা যায়, আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদচশমা, আর মুখে হাসির ঝলক। ছবিটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন- ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই বাবা-ছেলের ভালোবাসার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসা, দোয়া রইল। বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘বাবা-ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে।’

২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে ছেলে শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক পরে। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে।

শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও, সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শাকিব-শেহজাদের খুনসুটি, আবেগী বার্তা বুবলীর

আপডেট টাইম : ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫