ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন শাকিব! যা বললেন প্রযোজক

ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে নিয়ে একের পর এক নতুন সিনেমার উত্তাপ ছড়াচ্ছে ঢালিউডে। এবার আলোচনার কেন্দ্রে শাকিবের নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত হতে যাওয়া এই ছবিতে থাকবে রোমান্স, অ্যাকশন, ক্রাইম ও ইমোশনের দারুণ মিশেল। সিনেমাটির পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক, যা ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তবে ছবির কনটেন্টের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খানের পারিশ্রমিক। গুঞ্জন উঠেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত এই ছবিতে তিনি নিচ্ছেন ৩ কোটি টাকা, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

এই প্রসঙ্গে ছবির প্রযোজক ও ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা বলেন, “শাকিব খান তার কাজের জন্য যা ডিজার্ভ করেন, আমরা সেটাই দিচ্ছি। আগের ছবিগুলোর তুলনায় তার পারিশ্রমিক বেড়েছে, সেটাই স্বাভাবিক। আমাদের যে দৃষ্টিভঙ্গি থেকে সিনেমাটি নির্মাণ করছি, সেই জায়গা থেকে তার পারিশ্রমিক একদম সঠিক।”

নায়িকা নির্বাচন নিয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি জানিয়ে শিরিন জানান, “গল্পের প্রয়োজন অনুযায়ী দেশ বা বিদেশ থেকে উপযুক্ত কাউকে নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে আলোচনা চলছে।”

সব মিলিয়ে ‘প্রিন্স’ এখন ঢালিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। বড় বাজেট, বড় তারকা ও আন্তর্জাতিক ভাবনার সমন্বয়ে নতুন চমক দিতে প্রস্তুত এই প্রজেক্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন শাকিব! যা বললেন প্রযোজক

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫