ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ভারত-চীনের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি মোদির

রোববার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। মোদি উল্লেখ করেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি গত বছরের কাজান বৈঠককেও উল্লেখ করে বলেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমাদের সম্পর্ক ইতিবাচক দিকনির্দেশনা পেয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও আলোচনা হয়। মোদি বলেন, উভয় দেশের প্রায় দুই কোটি ৮০ লাখ জনগণের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত এবং এটি মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোদি ও শির বৈঠক এমন সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর উত্তরে চীনও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে।

এদিকে সোমবার মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। মার্কিন শুল্কের কারণে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না বলে জানিয়েছে। রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বিশ্বে নতুন জোটের সম্ভাবনা দেখা দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ভারত-চীনের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি মোদির

আপডেট টাইম : ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫