ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, নিখোঁজ অনেক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

তালেবান সরকারের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে আঘাত হানে, ফলে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যায়। দুর্গম পার্বত্য অঞ্চলে ভূমিধস ও বন্যার কারণে বহু এলাকায় স্থলপথে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র আকাশপথে পৌঁছানো সম্ভব হচ্ছে।

তালেবান কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে জরুরি ত্রাণ ও উদ্ধার সহায়তা চেয়েছে।

রাজধানী কাবুল থেকে শুরু করে প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত (যা ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে) ভবন কেঁপে ওঠে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

কুনার ও নানগারহার প্রদেশের বাসিন্দারা জানিয়েছেন, গত রাতজুড়ে তারা একাধিক আফটারশক অনুভব করেছেন।

নানগারহারের ২৮ বছর বয়সী পোলাদ নুরি বলেন, তিনি ভূমিকম্পের ভয়ে মধ্যরাতে ঘরের বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর ভাষায়—“আমি অন্তত ১৩ বার আফটারশক গুনেছি। শত শত মানুষ ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছে।”

তিনি আরও জানান, জীবনে এত শক্তিশালী ভূমিকম্প তিনি আগে কখনও দেখেননি।

ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার কিছু পর কুনার প্রদেশের মাজার ভ্যালি থেকে আহতদের মধ্যে শিশুদেরও হেলিকপ্টারে করে হাসপাতালে আনা হয়েছে। তালেবান সরকারের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার থেকে আহতদের অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হচ্ছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র মাজার ভ্যালিতেই বেশ কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এই ভ্যালিতেই শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় বহু গ্রাম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, নিখোঁজ অনেক

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫