ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মহাকাশে নজরদারি স্যাটেলাইট পাঠিয়ে শক্তি প্রদর্শন ইসরাইলের

ইসরাইল সফলভাবে মহাকাশে নতুন প্রজন্মের একটি গোয়েন্দা স্যাটেলাইট পাঠিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উৎক্ষেপণ করা এই উচ্চ প্রযুক্তির স্যাটেলাইটটি এখন কক্ষপথ থেকে তথ্য পাঠাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণকে ইসরাইল তাদের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
মঙ্গলবার রাতে মধ্য ইসরাইলের পালমাচিম এয়ারবেজ থেকে উৎক্ষেপণ করা হয় ‘ওফেক ১৯’ নামের এই নজরদারি স্যাটেলাইটটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরাইল ডিফেন্স ফোর্স (IDF) এবং ইসরাইল এরোস্পেস ইন্ডাস্ট্রির বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, স্যাটেলাইটটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই স্যাটেলাইট উৎক্ষেপণ ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দেবে এবং কৌশলগত নজরদারিতে সহায়ক হবে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ওফেক ১৯’ উৎক্ষেপণের পর কক্ষপথে সঠিকভাবে অবস্থান নিয়েছে এবং তথ্য পাঠাতে শুরু করেছে। এই স্যাটেলাইটটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং উচ্চ রেজুলেশনে পর্যবেক্ষণ করতে সক্ষম। এটি ইসরাইলকে তাদের শত্রু দেশগুলোর সামরিক তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করবে।
প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে বলেন, “এই উৎক্ষেপণ আমাদের শত্রুদের জন্য বার্তা। তোমরা যেখানেই থাকো না কেন, আমরা তোমাদের নজরে রাখছি।” এক্সে (সাবেক টুইটার) দেওয়া অন্য একটি পোস্টে কাৎজ আরও স্পষ্ট করে হুঁশিয়ারি দেন যে, ইসরাইল সব সময়ই তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
ইসরাইল দীর্ঘদিন ধরে নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ করে আসছে। ‘ওফেক ১৯’ সেই প্রচেষ্টারই নতুন সংযোজন, যা দেশটির প্রতিরক্ষা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে, এই স্যাটেলাইট উৎক্ষেপণ শুধু নিরাপত্তার ক্ষেত্রে নয়, আঞ্চলিক ভূ-রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তথ্যসূত্র : টাইমস অব ইসরাইল
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মহাকাশে নজরদারি স্যাটেলাইট পাঠিয়ে শক্তি প্রদর্শন ইসরাইলের

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫