ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, বাড়ছে গুঞ্জন

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাষণ শুরু হবে।

তবে কোন বিষয়ে আচমকা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন-তা খোলাসা না হওয়ায় ভারতে গুঞ্জন ডালপালা মেলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের ধারণা, হয়ত পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি।  ভারত সরকার সম্প্রতি পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা সোমবার থেকে কার্যকর হবে।

এছাড়া ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলতে পারেন তিনি। ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবং ভারত রাশিয়ার জ্বালানি তেল কেনায় দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া ট্রাম্প এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার করার পরদিন মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। দক্ষ ভারতীয়রা এই ভিসার মাধ্যমেই ভালো বেতনে যুক্তরাষ্ট্রে চাকরি করতে যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত, মোদি সবশেষ গত ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দেন। তার সে ভাষণ ছিল পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর সম্পর্কিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, বাড়ছে গুঞ্জন

আপডেট টাইম : ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫