ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নতুন মামলায় গ্রেপ্তার সোলায়মান সেলিম

‎জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এ আদেশ দেন।

‎‎এদিকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে আদালত অঙ্গনে অভিযোগ করেছেন সোলায়মান সেলিম।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

‎‎রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। তাকে গ্রেপ্তার না দেখানোর বিরোধীতা করে শুনানি করেন মোরশেদ হোসেন শাহীন। এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

‎‎আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সোলায়মান সেলিম বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মামলার তদন্তই শেষ হয়নি। নয় মাসের বেশি সময় হয়ে গেছে, তদন্তই শেষ হচ্ছে না। তদন্ত করেই যাচ্ছে।’

‎তিনি বলেন, ‘একটা জিনিস ভালো লাগছে। হাজার হাজার নেতাকর্মী জেল, জুলুম, হত্যা এসব অবিচার, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করতেছে, রাজপথে নেমে পড়েছে। এরা হলো আসল বঙ্গবন্ধুর সৈনিক।’

‎মামলার বিবরণী থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নতুন মামলায় গ্রেপ্তার সোলায়মান সেলিম

আপডেট টাইম : ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫