ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত অ্যাটলির

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির ব্যাপক সাফল্যের পর বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া পরিচালক অ্যাটলি কুমার এখন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের সঙ্গে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

এর মধ্যেই ইন্ডিয়া টুডে ডিজিটালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘কেজিএফ’ তারকা যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন অ্যাটলি কুমার।

ওয়ার্ল্ড পিকলবল লীগ আয়োজিত বেঙ্গালুরু ওপেনের প্রচারণায় বেঙ্গালুরুতে ছিলেন অ্যাটলি। লিগে বেঙ্গালুরু জওয়ানস দলের সহ-মালিকও তিনি।

এক কথোপকথনে, পিকলবল এবং তার পছন্দের তীর্থস্থান কুক্কে সুব্রামণ্য মন্দির ছাড়া বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি জানান, এখানে যশসহ চলচ্চিত্র জগতের অনেক বন্ধু রয়েছে তার।অ্যাটলি কুমার বলেন, ‘এখানে আমার খুব ভালো বন্ধু আছে, সিনেমার বন্ধু। যশ স্যার আমার একজন ভালো বন্ধু। তার এবং তার কাজের প্রতি আমার অগাধ শ্রদ্ধা।

’ এরপর ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।’ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন যশ এবং অ্যাটলিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

এর আগে ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

তখন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যশ এবং অ্যাটলিকে গভীর কথোপকথনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল।যশ বর্তমানে পরিচালক গীতু মোহনদাসের আসন্ন ছবি ‘টক্সিক’-এর কাজ করছেন। ছবিটি ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাকে আগামী বছর রাবণের ভূমিকায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এও দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যশের সঙ্গে সিনেমা নিয়ে আসার ইঙ্গিত অ্যাটলির

আপডেট টাইম : ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫