ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলের

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জয় বলেন, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা নিয়মিতভাবে চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।’

তিনি আরও বলেন, “বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

তবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর বিভ্রান্তিকর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে জয় বলেন, ‘কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় মিথ্যা খবর ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং আমার বাবার ভক্তরা কষ্ট পাচ্ছেন। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি, যাকে চিকিৎসকরা “টার্গেট থেরাপি” বলছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলের

আপডেট টাইম : ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫