ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

টমাহক মিসাইল নিয়ে জেলেনস্কিকে কী বললেন ট্রাম্প

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইল সরবরাহ নিয়ে নতুন করে উত্তেজনা তৈর হয়েছে।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সবশেষ পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেছেন যে টমাহক মিসাইল নিয়ে আসলে মজা করেছেন।

ট্রাম্প-পুতিনের ফোনলাপের পর শুক্রবার (১৮ অক্টোবর) হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুনরায় টমাহক মিসাইল নিয়ে কথা হয়েছে তার। তবে বৈঠকের পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন। তবে এ বিষয়ে জনসমক্ষে ‘আমরা কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, যুক্তরাষ্ট্র চায় না (মস্কোর সঙ্গে) উত্তেজনা তৈরি হোক’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। আমাদের জনগণ আতঙ্কে আছেন যে যদি (যুদ্ধবিরতি) হয়, তাহলে আমাদের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন, যাতে পুতিন আবার আগ্রাসন না চালাতে পারেন।’

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্পের। ওই ফোনালাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেই পোস্টে কিয়েভ ও মস্কোকে যুদ্ধ থামানোর আহ্বান জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

টমাহক মিসাইল নিয়ে জেলেনস্কিকে কী বললেন ট্রাম্প

আপডেট টাইম : ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫