ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি

এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে বাতাসের মান দ্রুত অবনতি হওয়ায় দিল্লির পরিস্থিতি এখন ‘বিপজ্জনক’। অন্যদিকে, রাজধানী ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ঢাকা আজ অষ্টম স্থানে উঠে এসেছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষণের মাত্রায় শীর্ষস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান ৬৪০ স্কোর রেকর্ড করা হয়েছে। এই মাত্রা নির্দেশ করে, দিল্লির বাতাস এখন ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ এর উপরে গেলেই সেটিকে চরম বিপজ্জনক বা ‘হ্যাজার্ডাস’ হিসেবে বিবেচনা করা হয়।

দূষণের এই তালিকায় ঢাকার অবস্থান অষ্টম। সকাল ৮টা ৩১ মিনিটে (স্থানীয় সময়) ঢাকার বাতাসের মান ছিল ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বা ‘কমলা’ ক্যাটাগরির কাছাকাছি। ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে এটিকে অস্বাস্থ্যকর ধরা হয়।

শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় ২৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে। তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতা শহরের বাতাসের মান ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এছাড়াও এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, সেখানের বাতাসও ১৬৪ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকাল যত ঘনিয়ে আসছে, তাপমাত্রা কমায় এবং বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি

আপডেট টাইম : ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫