ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রাশিয়ার ‘প্রলয়াস্ত্র’ এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে গোটা একটি দেশ

রাশিয়া তাদের নতুন পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এই সাবমেরিনটি বহন করবে পানির নিচে চলা পারমাণবিক ড্রোন ‘পোসাইডন’, যাকে অনেকে ‘ডুমসডে মিসাইল’ বা ‘প্রলয়াস্ত্র’ বলে আখ্যা দিয়েছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ সেভমাশ জাহাজঘাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবমেরিনটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভ এবং জাহাজ নির্মাণ খাতের শীর্ষ কর্মকর্তারা।

বেলোসোভ বলেন, ‘আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বিখ্যাত সেভমাশ থেকে ভারী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার খাবারোভস্ক পানিতে নামছে।’

পানির নিচের অত্যাধুনিক যুদ্ধের জন্য নির্মিত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেভমাশ এই সাবমেরিনটি তৈরি করেছে আধুনিক পানির নিচের অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনের উপযোগী করে। এটি ডিজাইন করেছে রুবিন নামের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরো।

রুশ সংবাদ সংস্থা টাস জানিয়েছে, সাবমেরিনটি দেশের সামুদ্রিক সীমা রক্ষায় এবং বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রুশ দৈনিক কমারসান্ট জানিয়েছে, খাবারোভস্ক-শ্রেণির সাবমেরিনগুলো ভবিষ্যতে পোসাইডন ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

‘পোসাইডন’ ড্রোনের পরীক্ষা
গত সপ্তাহে রাশিয়া ঘোষণা দেয় যে তারা সফলভাবে একটি পোসাইডন পানির নিচের ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছে। এই ড্রোনে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই ড্রোনটি একটি ‘মাদার সাবমেরিন’ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এতে একটি ক্ষুদ্র আকারের পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহৃত হয়েছে, যা কৌশলগত সাবমেরিনে ব্যবহৃত রিঅ্যাক্টরের চেয়ে অনেক ছোট।

‘প্রলয়াস্ত্র’ নিয়ে উদ্বেগ
রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এই পোসাইডন ড্রোনকে বলেছেন ‘ডুমসডে মিসাইল’। রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, এটি ‘পুরো উপকূলীয় একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম’।

তবে রাশিয়ার বাইরে অনেক বিশেষজ্ঞ এই ড্রোনের সক্ষমতা ও দূরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, রাশিয়ার দাবি অনেকটা অতিরঞ্জিত হতে পারে।

তবুও ক্রেমলিনের বিবৃতি ও রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে স্পষ্ট, মস্কো এই অস্ত্রকে তাদের নৌবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রাশিয়ার ‘প্রলয়াস্ত্র’ এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে গোটা একটি দেশ

আপডেট টাইম : ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫