ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন এ আসামি সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

‎রিমান্ডের আবেদনে বলা হয়, আসামি নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আসামি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত সদস্যদের অর্থ যোগান দিয়ে থাকেন বলে তথ্য পাওয়া গেছে। শুনানিকালে সেলিম প্রধানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

‎এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এ ছাড়া রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

‎এর আগে গত ২২ অক্টোবর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

‎মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে গুলশান-১-এর জব্বার টাওয়ারের পাশে ৩০/৩৫ জন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ সেখানে গিয়ে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে এবং কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ওই দিনই গুলশান থানায় মামলা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫