ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার (৭ নভেম্বর) বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা স্থগিত হয়েছে। সেই সঙ্গে নতুন করে আলোচনার জন্য তারিখ বা প্রোগ্রাম ঠিক হয়নি বলে জানান তিনি। খবর জিও নিউজ ও ডনের।

জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ বলেছেন, পুরোপুরি অচলাবস্থা, আলোচনা একটি অনির্দিষ্ট ধাপে প্রবেশ করেছে।

গত মাসে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা নিরসনে কয়েক দফায় আলোচনা চলছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে ছিল দেশ দুইটির প্রতিনিধির মধ্যে তৃতীয় দফার আলোচনা। তবে উভয় পক্ষই শেষমেশ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি।

এতে করে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা সামনের দিনগুলোতে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই আলোচনার মধ্যস্থতা করে দেওয়ার জন্য তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন, এমনকি আফগানিস্তানের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একমত ছিলেন, তবে তারা লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না।

খাজা আসিফ বলেন, পাকিস্তান কেবল একটি আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। তিনি দাবি করেন, আফগানিস্তান চেয়েছিল মৌখিক আশ্বাস গ্রহণ করা হোক, যা আন্তর্জাতিক আলোচনায় সম্ভব নয়।

পাক এই মন্ত্রী বলেছেন, মধ্যস্থতাকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু শেষপর্যন্ত তারাও আশা হারিয়ে ফেলেছে। তাদের যদি সামান্য আশাবাদ থাকত, তাহলে তারা আমাদের থাকতে বলতো। এভাবে আমাদের খালি হাতে ফিরে আসা দেখে তারাও কাবুলের উপর হাল ছেড়ে দিয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। আমাদের একমাত্র দাবি হলো আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে- তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

আপডেট টাইম : ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫