ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যেসব হলে মুক্তি পেল ইমন সাহার সিনেমা

অবশেষে সিনেমা নির্মাতা হিসেবে অভিষেক ঘটল সংগীত পরিচালক ইমন সাহার। গতকাল শুক্রবার তার প্রথম সিনেমা ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ মুক্তি পেয়েছে।

সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী, বগুড়া মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়া স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধাসহ দেশের বিভিন্ন হলেই প্রদর্শিত হচ্ছে।

সিনেমার গল্প কেন্দ্র করে গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা। গ্রাম থেকে শহরে এসে তার জীবনে আসে যশ, জনপ্রিয়তা ও জৌলুস, কিন্তু হারিয়ে যায় তার মাটির গানের সত্তা।

ইমন সাহা বলেন, ‘ফোক গান করা মেয়েটি শহরে এসে জনপ্রিয়তা ও জৌলুসের প্রতি আকৃষ্ট হয়। সিনেমায় জাগতিক ও আধ্যাত্মিক যাত্রার সম্পর্ক ফুটে উঠেছে।’

সিনেমাতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যেসব হলে মুক্তি পেল ইমন সাহার সিনেমা

আপডেট টাইম : ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫