ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ডাকসু নেত্রীর বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ময়মনসিংহ শহরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজনদের আসামি করে মামলা করা হয়েছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানো হয়েছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিভে গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, সেখানে গিয়ে বাসার গেটে আগুন দেওয়ার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই বাড়িতে রাফিয়ার মা ও ভাই বসবাস করেন। এ ঘটনায় রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

এ বিষয়ে একটি মামলা হয়েছে সন্দেহভাজন আসামিদের আমরা খুঁজছি। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ডাকসু নেত্রীর বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫