ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় বাণিজ্যবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।

দেশ ত্যাগের আগে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়।বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ বৃদ্ধির বিষয়ে। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

এ ছাড়া তিনি বিভিন্ন উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫