ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ব্যাপক সাড়া ফেলেছে মেসেজিং অ্যাপ ‘সারাহা’

বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরব থেকে ‘সারাহা’ নামে একটি মেসেজিং অ্যাপ বাজারে ছাড়া হয়েছে যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইতিমধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু এই প্রতিষ্ঠানটির কর্মচারী আছেন মাত্র তিনজন।

‘সারাহা’ একটি আরবি শব্দ যার মানে হচ্ছে সততা। এর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার প্রোফাইলের লিংক আছে এমন যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে, কিন্তু আপনি জানতে পারবেন না যে এ বার্তাটি কে পাঠিয়েছে।

স্ন্যাপচ্যাট লোকের প্রোফাইল লিংক শেয়ার করার সুযোগ করে দেবার পর থেকেই এই সারাহা অ্যাপটি ‘ভাইরাল’ হয়ে গেছে অর্থাৎ দ্রুত লোকের মাঝে ছড়িয়ে পড়ছে। জুলাই মাসে অ্যাপলের অ্যাপস্টোরে তালিকার শীর্ষে ছিল এই সারাহা।

এই অ্যাপের প্রতিষ্ঠাতা হচ্ছেন ২৯ বছর বয়স্ক জয়নাল আবদিন তওফিক। তাকে প্রশ্ন করা হয়েছিল- তার এই সারাহা যে এত জনপ্রিয়তা পাবে তা তিনি ভেবেছিলেন কিনা।

প্রতিষ্ঠাতা তওফিক বলেন, তিনি আশাবাদী ছিলেন। ভেবেছিলেন, ১০০০ মেসেজ পেলেই তিনি খুশি হবেন, কিন্তু তা এখন ৩০ কোটি ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, যদিও এখানে কে মেসেজ পাঠাচ্ছে তার পরিচয় গোপন রাখার সুযোগ আছে। কিন্তু অনলাইনে হয়রানি, গালাগালি বা খারাপ আচরণ ঠেকানোর জন্যও তিনি কড়া প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন। ব্লক করার ব্যবস্থাও আছে এখানে। যদিও এই ‘অনলাইন অ্যাবিউজ’ সব প্ল্যাটফর্মের জন্যই সমস্যা।

সুত্রঃ বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ব্যাপক সাড়া ফেলেছে মেসেজিং অ্যাপ ‘সারাহা’

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭