ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টেস্টে আয়ারল্যান্ডকে মেরুদণ্ড সোজা করার সুযোগ দেয়নি বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করা লিটন দাসরা আজ নামছেন সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে।

টি-টোয়েন্টির সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ধবলধোলই হয়েছিল বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের হারের বৃত্ত থেকে বের হতে আজ চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন লিটন।

সর্বশেষ একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ একাদশে নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ৩ ম্যাচের সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ।

সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে বাংলাদেশ।বাংলাদেশের একাদশ-

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ডের একাদশ-

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫