ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মেক্সিকোয় ভূমিকম্প: সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চল। তবে এতে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৫৮ মিনেটে ঘটেছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে।

প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে সঙ্গে ঢাকার সময়ের সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি।

এদিকে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।

কিছুক্ষণ পর অবশ্য ব্রিফিং আবার শুরু হয়। সে সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি এর মধ্যেই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে কথা বলেছি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৌভাগ্যের কথা হলো— ভূমিকম্পে মেক্সিকো সিটি (রাজধানী), গুয়েরেরো কিংবা দেশের কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মেক্সিকোয় ভূমিকম্প: সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬