ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ইবতেদায়িতে শতভাগ, মাধ্যমিকে ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপানো শেষ

২০২৬ শিক্ষাবর্ষে সব স্তরে বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের অগ্রগতির কাজ প্রায় শতভাগের কাছাকাছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মাধ্যমিকের (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও মাদরাসার ইবতেদায়ি স্তর মিলিয়ে পাঠ্যবই মুদ্রণের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯৮.৭৬ শতাংশ। এই দুই স্তরে সারা দেশে বই সরবরাহের গড় হারও ৯৫.৪৭ শতাংশ ছাড়িয়েছে। এর মধ্যে ইবতেদায়ি স্তরে সর্বোচ্চ, অর্থাৎ শতভাগ বই পৌঁছে দেওয়া হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত ইবতেদায়ি স্তরের মুদ্রণ ও সরবরাহ কাজ ইতিমধ্যে ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। আর মাধ্যমিক স্তরেও প্রায় ৯৮.৬২ শতাংশ বই ছাপানোর কাজ শেষ হয়েছে। যা আজ রবিবার বিকেল পর্যন্ত ৯৯ শতাংশে পৌঁছেছে।

চেয়ারম্যান বলেন, ‘অবশিষ্ট সামান্য কিছু বইয়ের মুদ্রণ ও বাঁধাই কাজ আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হবে। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরগুলোতে বই পৌঁছানোর কার্যক্রম ব্যাপক জোরদার করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা খুব দ্রুতই তাদের পাঠ্যপুস্তক হাতে পায়।’

এনসিটিবির ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ’ সংক্রান্ত সর্বশেষ (১৭ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত) পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিকের (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও মাদরাসার ইবতেদায়ি স্তর মিলিয়ে পাঠ্যবই মুদ্রণের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৯৮.৭৬ শতাংশ।

এই দুই স্তরে সারা দেশে বই সরবরাহের গড় হারও ৯৫.৪৭ শতাংশ ছাড়িয়েছে। এর মধ্যে ইবতেদায়ি স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতভাগ মুদ্রণ ও সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে।ইবতেদায়ি বইয়ের চিত্র

প্রতিবেদন অনুযায়ী, ইবতেদায়ি স্তরে মোট ৫টি শ্রেণিতে ৩ কোটি ১১ লাখ ৯ হাজার ৩৪৭টি বইয়ের বিপরীতে সমপরিমাণ বই মুদ্রণ ও বাঁধাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ইবতেদায়ির প্রথম শ্রেণিতে বই ছিল ৫৪ লাখ ৩৪ হাজার ৭৫৫টি, দ্বিতীয় শ্রেণিতে ৫২ লাখ ৩ হাজার ১৭২টি, তৃতীয় শ্রেণিতে ৬৭ লাখ ৪৯ হাজার ৫৬৮টি, চতুর্থ শ্রেণিতে ৬৮ লাখ ৯৮ হাজার ৭৭৬টি এবং ইবতেদায়ির পঞ্চম শ্রেণিতে ৬৮ লাখ ২৩ হাজার ৭৬টি বই।

পরিসংখ্যান অনুযায়ী, ৩৫টি প্রেসের মাধ্যমে মোট ৪১ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৮৮২ ফর্মা মুদ্রণের লক্ষ্যমাত্রা সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে।

মাধ্যমিক স্তরের অগ্রগতি

প্রতিবেদন অনুযায়ী, মাধ্যমিক স্তরের বই মুদ্রণ ও বাঁধাইয়ের কাজও সমাপ্তির পথে। ১০২টি প্রেসের মাধ্যমে এই স্তরের সার্বিক মুদ্রণ অগ্রগতি ৯৮.৬২ শতাংশ। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৯.৪৮ শতাংশ, ৭ম শ্রেণিতে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৭.৩০ শতাংশ, ৮ম শ্রেণিতে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৭.১৫ শতাংশ এবং ৯ম শ্রেণিতে এ কাজ সম্পন্ন হয়েছে ৯৯.৫৮ শতাংশ।

পরিসংখ্যান মতে, মাধ্যমিক স্তরে ১৮ কোটি ৩২ লাখ ৪ হাজার ৯২৭টি বইয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে ১৭ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৮৫৫টি বই মুদ্রণ সম্পন্ন হয়েছে। বাঁধাই কাজ শেষ হয়েছে ৯৮.০৪ শতাংশ বইয়ের। এসব বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) হয়েছে ৯৫.০৫ শতাংশ।

প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ইবতেদায়ি স্তরের বইগুলো বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকলেও মাধ্যমিক স্তরের বইয়ের ক্ষেত্রে পিডিআই ও ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে। মাধ্যমিক স্তরে মোট বই সরবরাহ হয়েছে ১৭ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৩১১টি। অর্থাৎ মোট লক্ষ্যমাত্রার ৫.৩০ শতাংশ বই সরবরাহের অপেক্ষায় রয়েছে।

এনসিটিবি সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন বলেন, বিদ্যুৎ সরবরাহ ও পরিবহন ব্যবস্থাসহ মুদ্রণ সংশ্লিষ্ট বিষয়গুলো স্থিতিশীল থাকলে ২২ জানুয়ারির মধ্যে অবশিষ্ট সব বইয়ের কাজ সম্পন্ন হবে।

তিনি বলেন, ‘বই মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে উপজেলা পর্যায়ে বই পৌঁছে দেওয়ার কার্যক্রমকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

সচিব আরো বলেন, ‘কিছু বইয়ের পুনঃদরপত্র প্রক্রিয়ার প্রয়োজন না হলে ডিসেম্বরের মধ্যেই সব বই সরবরাহ করা সম্ভব হতো। দ্রুততম সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

’সূত্র : বিএসএস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ইবতেদায়িতে শতভাগ, মাধ্যমিকে ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপানো শেষ

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬