ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে মোহাম্মদ হকসাব (৫৪) নামের একজন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে সৌদি আরবের জেদ্দায় নিজ বাসায় অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পথে স্ট্রোক করে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত হকসাব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের ৫ নং ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ীর মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই সৌদি আরব প্রবাসী সাইফ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উনি দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবনে আছেন। গত ৪ বছর সৌদিতে আছেন। সৌদিতে কাজের সঙ্কট, কাজ করেও বেতন না পাওয়া, পারিবারিক নানান টেনশন করতেন তিনি। ইচ্ছে ছিল আর কিছু সময় থেকে একেবারে দেশে ফিরবেন। ফিরছেন ঠিকই, কিন্তু জীবিত নয়, মৃত। এসময় তিনি লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এদিকে হকসাবের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা করছেন শোকের মাতম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬