ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলম। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

কুলিয়ারচর ও ভৈরব উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোটার ছিলেন ৪ লাখ ২৮ হাজার ৮০৪ জন। এর মধ্যে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে এই আসনে মোট ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯০ জন। ভোট পড়ার হার ৫৭ দশমিক শূন্য ৩ শতাংশ।

শরীফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা। পাশাপাশি তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন টাঙ্গাইল-২ আসনের বিএনপির প্রার্থী আবদুস সালাম পিন্টু। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত–সমর্থিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর চেয়ে ১ লাখ ৩৭ হাজার ৩৪২ ভোট বেশি ভোট পেয়েছেন। এই আসনে আবদুস সালাম পিন্টু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। আর জামায়াতে ইসলামীর প্রার্থী মো. হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও মিত্র দলগুলোর ২১২ জন প্রার্থী জয় পেয়েছেন। আর জামায়াত ও এর মিত্র দলের প্রার্থীরা জয় পেয়েছেন ৭৭টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৭ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী জয়ী হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল

আপডেট টাইম : ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬