ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিএনপির সংসদীয় দলের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

নবনির্বাচিত সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে চলছে বিএনপির সংসদীয় দলের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।

শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কর্মশালার প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী- প্রতিমন্ত্রী-উপদেষ্টারা।

দিনের প্রথম সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, নবীন সংসদ সদস্যদের পার্লামেন্ট প্র্যাক্টিসের ধারণা দেয়া হচ্ছে। আইনকানুন নিয়ে সংসদ সদস্যদের ভূমিকা কেমন হবে ইত্যাদি বিষয়ে পরস্পর আলোচনা হয়েছে। তিনি জানান,বিরোধী দলকে ডেপুটি স্পিকারের বিদ্যমান পদের প্রস্তাব দেয়া হয়েছে। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার আছে। সাংবিধানিক পদ অনুযায়ী রাষ্ট্রপতির সুযোগ সুবিধা বহাল থাকবে।

পরবর্তী সেশন শুরু হবে দুপুর আড়াইটায় যেখানে অংশ নিবেন ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগের এমপিরা। মূলত সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই দু’দিনের এই কর্মশালার আয়োজন।

মূলত, অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে কর্মশালায়। কর্মশালার দ্বিতীয়দিন ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিএনপির সংসদীয় দলের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

আপডেট টাইম : ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬