ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে ভিডিওতে আপত্তিকর মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ

এবার বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই কাজটি করা একদমই উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিজ্ঞাও করেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক  অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এমনটা জানান।

হাসনাত লিখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ভিডিওর বিষয়ে বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ক্ষমা চেয়ে হাসনাত বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনভাবেই উচিত হয়নি।ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

হাসনাত আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারো দুঃখপ্রকাশ করছি।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে একজন শিশুকে হাসাল আবদুল্লাহ প্রশ্ন করেন ‘মির্জা আব্বাস কী?’ উত্তরে এই শিশুটি বলে করে ‘মির্জা আব্বাস চাঁদাবাজ’। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই এ বিষয়ে দুঃখ প্রকাশ করলেন এনসিপির এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে ভিডিওতে আপত্তিকর মন্তব্য, হাসনাতের দুঃখ প্রকাশ

আপডেট টাইম : ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬