ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ জেলার ভৈরবের আগানগর ইউনিয়নের লুন্দিয়া এলাকায় ইমাম হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ইমাম হোসেন আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইসা মিয়ার ছেলে। এসময় মকবুল মিয়ার ছেলে জুবায়ের (২৩) নামে একজন গুরুতর আহত হন।

জানা যায়, ওই গ্রামের বড় পাড়ার একটি বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। ইমাম হোসেন বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান দেখতে যায়। এসময় শেখ বংশের লোকজন ইমাম হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে শেখ বাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে দৌড়ে পালানোর সময় আইয়ুব আলি মিয়ার বাড়ির কাছে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার উম্মে হাবিবা জুঁই জানান, গুরুতর আহত অবস্থায় রাত ১১টার সময় ইমাম হোসেনকে এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও বাম উরুতে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, ইমামের  মরদেহ হাসপাতাল থেকে রাত ১২টায় থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬