ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক ব্যানার : রেল প্রতিমন্ত্রী

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ শরিফ ওসমান হাদির জীবনের বিনিময়ে পাওয়া দেশকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে গণতান্ত্রিক।’ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেল প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের পরে সব রাজনৈতিক ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভবিষ্যতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’ এছাড়া শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। তাই এই দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক ব্যানার : রেল প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬