ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি, আইসিটি ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

জ্বালানি,আইসিটিতে ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জাইকাও সহায়তা দিয়ে পাশে থাকবে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বসন্ত সভার চতুর্থ দিন শেষে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম-আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর সাথে বৈঠক করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা–ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দেন পলকাপুর।

এরপর আমির খসরু মাহমুদ চৌধুরী একে একে বৈঠক করেন, জাইকাসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সাথে।

পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী।

আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির ১৩০ কোটি ডলার ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় স্প্রিং আইএমএফ এর মিটিংয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জ্বালানি, আইসিটি ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬