ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার উদ্দেশ্যে একজন আইনজীবী (স্টেট ডিভেন্স ল’ইয়ার) নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নং-১৩৯০/২০২৬; পল্লবী থানার মামলা নং-৩৫, তারিখ: ২০/০৫/২০২৬; ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ এবং দণ্ডবিধির ২০১/৩৪) আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিভেন্স ল’ইয়ার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬