ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন, আরেকজনের ২০ বছর দণ্ড

রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও ২ হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলার রায়ে আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। আদালতে বিচারিক প্যানেলের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। এছাড়া মামলার অপর আসামি রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড।

এর আগে, বেলা ১১টা ৪৮ মিনিটে রায় পড়া শুরু হয়। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। বেলা ১১টা ৩৫ মিনিটে একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে হাজির করা হয়। মামলার বাকি চার আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় পুলিশের বর্বরোচিত হামলা চালানো হয়। সে সময় প্রাণ বাঁচাতে বনশ্রী-মেরাদিয়া সড়কের একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের ওপর ছয় রাউন্ড গুলি চালানো হয়। ওই একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে দুজন নিহত হন। এই মানবতাবিরোধী অপরাধের দায়েই আজ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় প্রদান করলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন, আরেকজনের ২০ বছর দণ্ড

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬