ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ভৈরবে ট্রেনে চড়ে ৬৭০ জনের ‘আক্কেল সেলামি’

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ রেলওয়ের বিশেষ অভিযানে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৬৭০ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ৮টি আন্ত:নগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওইসব যাত্রীকে আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানায় সূত্র। বিনা টিকেটে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করতে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান স্টেশন মাস্টার।

মোস্তাফিজ/এস

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ভৈরবে ট্রেনে চড়ে ৬৭০ জনের ‘আক্কেল সেলামি’

আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭