ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠানো হলো রিজেন্ট সাহেদকে তিন নদীতে বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা ঢাকা সিটি কলেজের ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগই অবৈধ লামিন ইয়ামালের দাদি ফাতিমার সংগ্রামের গল্প কাঁদাবে আপনাকেও ‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ ‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকে প্রতিরোধ শুরু হবে’ কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

সংবিধান থেকে ফ্যাসিবাদের বীজ মূলোৎপাটন করতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘কুসুম কুসুম সংশোধনী নয়, আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের পরিবর্তন চেয়েছি। সংবিধানে ফ্যাসিবাদের যত বীজ রয়েছে, সেগুলো উৎপাটন করে এটিকে গণমানুষের সংবিধানে পরিণত করতে হবে।’

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এনসিপির আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু এখন সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। আমরা শুধু সংশোধন চাই না, সংবিধানের ভিত্তিগত পরিবর্তন চাই। রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারই ছিল গণঅভ্যুত্থানের লক্ষ্য।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটোপাশে মত করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটোপাশের সরকার চালাইতে দেওয়া হবে না। শেখ হাসিনা অটোপাশ সরকার চালিয়েছিল ভারতের নেতৃত্বে। যদি জিয়াউর রহমানের সন্তান হয়ে ভারতের কাছে যেতে চান, আমরা বলবো জান। বাংলাদেশে আরও জনগণ আছে, আপনাকে দেখবে না। আপনাকে তখনই জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দেখব, যদি আপনি বাংলাদেশের মাটি ও মানুষের কাছে আসেন। ভারতের বর্গা পরিত্যাগ করে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ান।

এসময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এখানে আছে চিকেন নেক। ভারত কিংবা বিএসএফ খুনি বাহিনী যদি চেষ্টা করে, আমার সীমান্ত দিয়ে একটা পুশইন করবে, একটা হত্যা করবে, আমার তেতুলিয়ার মানুষ বিজিবি ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দাঁড়িয়ে যেতে হবে। সীমান্ত যদি রক্ষা না হয়, আমাদের ঘরও কিন্তু রক্ষা হবে না। ওই সীমান্ত আমাদের রক্ষা করতে হবে। জান দিয়ে দিব, আমাদের সীমান্তকে স্পর্শ করতে দিব না।

তিনি বলেন, আমাদের বিবেককে যেন কোনো দলের কাছে বন্ধক দেওয়া না থাকে, কোনো মার্কার কাছে এটা যেন ইজারা দেওয়া না থাকে। বিবেকের যদি পরিবর্তন না আসে বাংলাদেশের পরিবর্তন সম্ভব না।

তেঁতুলিয়া উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, জেলা এনসিপির সদস্য সচিব দেলদার হোসেনসহ এনসিপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এতে এনসিপির তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান থেকে ফ্যাসিবাদের বীজ মূলোৎপাটন করতে হবে: আখতার হোসেন

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬