ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

বাঙালী কণ্ঠ নিউজঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী এলাকায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মুরাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার ভোরে মুরাদের ঘর থেকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই স্কুলছাত্রী। এ সময় মুখ বেঁধে ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে মুরাদ। ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন ছাত্রীর মা। এক পর্যায়ে মুরাদের ঘরে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। ঘটনার পর থেকে মুরাদ পলাতক রয়েছে।

স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার পথে মুরাদ প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতো। বিষয়টি মুরাদের পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো কাজ হয়নি। মুরাদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মুরাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭