ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সাদা পদ্মের মায়ায় সেজেছে পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল

দূর থেকে মনে হবে, সবুজের বুকজুড়ে সাদা ফুলের চাদর। কাছে যেতেই চোখে পড়ে পানির বুক চিরে ফুটে থাকা সারি সারি পদ্ম। ভোরের নরম আলোয় সাদা পদ্মের এই মায়াবী দৃশ্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা ছবি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এই কলিযুগ পদ্মবিল এখন মুগ্ধ করছে দূর-দূরান্তের প্রকৃতিপ্রেমীদের।

জেলা শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণে জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে অবস্থিত এই প্রাকৃতিক পদ্মবিল। বর্ষা এলেই পানির সঙ্গে জেগে ওঠে বিলের সৌন্দর্য। ভোরের আলো ফুটতেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এখানে ভিড় করেন দর্শনার্থীরা।

পানিতে দুলতে থাকা সাদা পদ্ম আর চারপাশের নীরব প্রকৃতি ভুলিয়ে দেয় শহরের কোলাহল। তাই প্রতিদিনই এখানে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে পদ্মবিল এলাকার পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় নজরদারি রাখা হবে, যাতে এই প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ন থাকে!

বর্ষা এলেই পানির বুকে ফুটে ওঠা সাদা পদ্মে বদলে যায় পুরো বিলের চেহারা। প্রকৃতির এই সৌন্দর্যটুকু টিকিয়ে রাখা গেলে কলিযুগ পদ্মবিল হয়ে উঠতে পারে ঠাকুরগাঁওয়ের আরও একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

সাদা পদ্মের মায়ায় সেজেছে পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬