ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি প্রিন্সের ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

মেসির দিকে হাত বাড়ালেন মরিনহো

মেসিকে আটকানোর একমাত্র কৌশল তাকে দুজন দিয়ে আটকে রাখা।’- মেসি সম্পর্কে এমন উক্তিই করেছিলেন দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ হোসে মরিনহো। এবার আর মাঠের খেলায় মেসিকে আটকাতে চাচ্ছেন না মরিনহো। নিজের দলের মায়াজালে মেসিকে আটকে ফেলার নেশায় মেতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হোসে মরিনহো।

ইংলিশ দৈনিক পত্রিকা ডেইলি মেইলের মতে, ২০১৭-১৮ মৌসুমেই মেসিকে ইউনাইটেডে নিয়ে আসতে পারেন মরিনহো। এমনকি গত তিন সপ্তাহে মেসিকে নিজেদের তাবুতে নিয়ে আসতে দু বার চেষ্টাও করেছিল ইউনাইটেড। তবে মেসি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা ছাড়ছেন না তিনি।

২০১৮ সালেই মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হবে। তার আগেই মেসিকে ইংলিশ লিগে নিয়ে আসার জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদি মেসি ইউনাইটেডে আসেনই সেক্ষেত্রে গ্যারাথ বেলকে টপকে তিনিই হবেন রেকর্ড ট্রান্সফারের মালিক।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৫৩১ ম্যাচে ৪৫৩ গোল করেছেন মেসি। এর আগেও ইউনাইটেড এখনকার ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারো ইউনাইটেডে ফিরিয়ে আনার জন্য অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। গতবছর নেইমার এবং বেলেরও ইউনাইটেডে আসার গুঞ্জন শোনা গেলেও সেগুলো আর সত্যি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মেসির দিকে হাত বাড়ালেন মরিনহো

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬