ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

ফুসফুসের রোগে মৃত ৩৬ লাখ

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বে ২০১৫ সালে ফুসফুসের সাধারণ দুই রোগ সিওপিডি ও আজমায় ৩৬ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে ল্যানসেট রেসপাইরেটরি মেডিসিন বিভাগ।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ মেট্রিকস এন্ড ইভালুয়েশন ইনস্টিটিউটের অধ্যাপক থিও ভস এই গবেষণাটি পরিচালনা করেছেন। গবেষণার জন্য ১৮৮টি দেশ থেকে ১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

ভস এক বিবৃতিতে বলেন, অ-সংক্রমিত রোগ যেমন ক্যান্সার, বহুমূত্র বা কার্ডিওভাসকুউলারের চেয়ে এসব রোগের প্রতি কম গুরুত্ব দেয়া হয়।

ধূমপান এবং দূষণের কারণে সিওপিডিতে(ক্রনিক অবস্ট্রাক্ট পালমুনারি ডিজিজ) আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ লাখ লোক। অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৪ লাখ লোক। সিওপিডি ফুসফুসের এমন এক অবস্থা যা ব্রংকাইটিসসহ নানা ধরণের শ্বাসকষ্ট তৈরি করে। গবেষণায় দেখা গেছে, অ্যাজমার চেয়ে সিওপিডি আট গুণ বেশি ক্ষতিকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১৫ সালে মৃত্যুর কারণ হিসেবে চতুর্থ অবস্থানে ছিল সিওপিডি।

গবেষণায় বলা হয়েছে, সিওপিডি আক্রান্ত শীর্ষ দেশ পাপুয়া নিউগিনি, ভারত, লেসোথো এবং নেপাল। অ্যাজমা আক্রান্ত শীর্ষ দেশ আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রাজাতন্ত্র, ফিজি, কিরিবাতি, লেসোথো, পাপুয়া নিউগিনি এবং সোয়াজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

ফুসফুসের রোগে মৃত ৩৬ লাখ

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭