ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আদালতের বিরুদ্ধে সরকারি দলের আন্দোলন নজিরবিহীন: মওদুদ

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোন নজির নেই যে; উচ্চতর আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারি দল আন্দোলন করে।

শুক্রবার দুপুরে জাতীয় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম, খুন, অপহরণ ও জুলুম নির্যাতনবিরোধী মানবাধিকার কনভেনশনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ লেবার পার্টি এ কনভেনশন আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, সরকারি দল এতদিন বলে এসেছে, বিচার বিভাগ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করে আসছে। দেশের উচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করে কারণ তারা নিরপেক্ষ। কিন্তু ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেয়ার পর তারা বিচার বিভাগের ওপর বিশ্বাস রাখে না, এটাই প্রমাণ করেছে। সরকারি দল যখন বলে তারা সুবিচার পাচ্ছে না, তাহলে উচ্চ আদালতের ভাবমূর্তি, মর্যাদা কোথায় থাকে?

প্রধান বিচারপতির সঙ্গে সরকারি দলের শীর্ষ নেতার দেখা করাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এটা একটা অসম্ভব ঘটনা। জাতির জন্য ভয়ংকর ঘটনা। এরপর আর আমাদের সামাজিক মূল্যবোধ বা বিচার বিভাগের প্রতি সম্মান, মর্যাদা, বিচার বিভাগের স্বাধীনতা সত্য বলে মনে হয় না। এই সাক্ষাতের পর তারা বিচার বিভাগের ওপর সবচেয়ে বড় আঘাত দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আদালতের বিরুদ্ধে সরকারি দলের আন্দোলন নজিরবিহীন: মওদুদ

আপডেট টাইম : ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭