ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

ওজন কমাতে চাইলে এই ৫ খাবারকে ‘না’ বলুন

বাঙালী কণ্ঠ নিউজঃ ওজন কমাতে চান? ওজন কমাতে চাইলে কিছু খাবার খাদ্যতালিকা থেকে বাদ দেয়া উচিত। যেমন ধরুন, পেস্ট্রি বা ফ্রেঞ্চ ফ্রাই। এসব খাবার খেতে সুস্বাদু হলেও ওজন বেশ বাড়িয়ে দেয়। এ রকম আরও কিছু খাবার রয়েছে যেগুলো ওজন কমাতে চাইলে এড়িয়ে যাওয়া ভালো। ওজন কমাতে চাইলে যেসব খাবার এড়িয়ে যাবেন
চিনিযুক্ত পানীয় : চিনিযুক্ত পানীয় বা কোমল পানীয় খেতে পছন্দ করেন? এ ধরনের পানীয়র মধ্যে রয়েছে ফ্রুকটোজ। এ ধরনের পানীয় বেশি পান করলে এবং নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। এগুলো হৃদরোগও তৈরি করতে পারে।
চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই : চিপসের মধ্যে থাকা চর্বি ওজন বাড়িয়ে তুলতে পারে। তাই ওজন কমাতে চাইলে চিপস খাওয়া এড়িয়ে যান। এ ছাড়া ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে ফ্রেঞ্চ ফ্রাইও এড়িয়ে যাওয়া ভালো। কারণ, আলুর মধ্যে থাকা ক্যালোরি ওজন বাড়ায়। আর এসব খাবার যেহেতু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজা হয়, তাই এগুলো স্বাস্থ্যের জন্য খুব সুখকর নয়।
পেস্ট্রি : পেস্ট্রি খেতে বেশ মজা হলেও এতে অনেক ক্রিম থাকে। এটি কার্বোহাইড্রেট, সুগার ও চর্বির অনেক বড় উৎস। এটি ওজন বাড়ায়।
পিৎজা : পিৎজা খেতে ভালোবাসেন? পিৎজা বানানো হয় রিফাইন ময়দা দিয়ে। এতে কম পরিমাণ আঁশ থাকে। আর পিৎজার মধ্যে থাকা পনিরের লেয়ারের মধ্যে থাকে উচ্চ পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট। ওজন কমাতে চাইলে পিৎজা খাওয়া এড়িয়ে যাওয়া ভালো।
প্রক্রিয়াজাত খাবার : প্রক্রিয়াজাত খাবারে চিনি, ফ্রুকটোজ, পরিশোধিত কার্বোহাইড্রেট ইত্যাদি থাকে। একই সঙ্গে এতে কম আঁশ ও মিনারেল থাকে।  প্রক্রিয়াজাত খাবার অনেকটা নেশার মতো। এগুলো বেশি খেলে ওজন বাড়ে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

ওজন কমাতে চাইলে এই ৫ খাবারকে ‘না’ বলুন

আপডেট টাইম : ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭