ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের অন্যান্য শহরেও ‘ভিসা ক্যাম্প’ করবে ভারত

দ্রুত ও সহজে ভিসা পেতে ভারত রাজধানীর বাইরে অন্যান্য নগরীতেও ‘ঈদ ভিসা ক্যাম্প’ স্থাপন করবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বধর্ন শ্রীংলা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

বৈঠকে শ্রীংলা ঈদ ভিসা ক্যাম্প সংক্রান্ত কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, ঈদ উল ফিতরের আগে ভিসা দিতে বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিসা ক্যম্প করা হলো। ক্যাম্পের প্রথম দিনেই ৬ হাজার ভিসা ইস্যু করা হয়েছে। ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে এই উদ্যোগ নেয়া হয় বলে তিনি রাষ্ট্রপতিকে জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন গত শনিবার ঢাকায় এই ভিসা ক্যাম্পের উদ্বোধন করে।

বৈঠকে হাইকমিশনার বলেন, দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে আগরতলা-আখাউড়া রেল লাইন নির্মাণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশের একটি ঘনিষ্ট প্রতিবেশী দেশ ভারত এবং সরকার সবসময় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে। তিনি দু’দেশের মধ্যে যোগাযোগ উন্নয়নে উদ্যোগ নেয়ার প্রশংসা করে বলেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

পরে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে জানায়, বিশ্বের ১৪টি দেশের ১৪৯১ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।

রাষ্ট্রপতি একাডেমিক কর্মকান্ডের অংশ হিসাবে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম কর্মকান্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের ভাবমূর্তি উজ্জল করতে আন্তরিকতার সঙ্গে শিক্ষা কর্মকান্ড পরিচালনার নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

দেশের অন্যান্য শহরেও ‘ভিসা ক্যাম্প’ করবে ভারত

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০১৬